বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে রাজ টেলিভিশনেও
বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট সিরিজ নিয়ে এক সময় কোনো আগ্রহই ছিল না ভারতীয়দের।
কিন্তু এখন পরিস্থিতিটা ভিন্ন। তারই একটা প্রমাণ পাওয়া যাচ্ছে রাহুল দ্রাবিড়রের দলের আসন্ন সফরকে ঘিরে। অন্ধ প্রদেশের টিভি চ্যানেল রাজ টিভি ও ভিসা টিভি সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে এই সিরিজের খেলাগুলো।
এমনিতে এই সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনেছে মুম্বাইভিত্তিক নিও স্পোর্টস চ্যানেল। তাদের কাছ থেকে সত্ত্ব কিনে তামিল ও তেলেগু ভাষায় সম্প্রচার করবে ওই চ্যানেলগুলো। তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের এই সিরিজ শুরু হচ্ছে আগামী ১০ মে, প্রথম ওয়ানডে দিয়ে।
