জয়ের পথে রাজশাহী, নিশ্চিত নয় বাকি দুই ম্যাচের ভাগ্য
জাতীয় ক্রিকেট লিগে তাদের তৃতীয় জয় থেকে আর মাত্র ৪৯ রান দূরে রাজশাহী। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার শেষ দিনে এই রানটা করলেই তাদের হবে। অন্য দুটো ম্যাচে হার-জিতের ব্যাপারে আগাম কিছু বলা যাচ্ছে না। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দিন শেষে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসের স্কোর ৭ উইকেটে ১৩৭। প্রথম ইনিংসে ৩৫৯ রানের সুবাদে তবু তাদের লিড ২১১ রানের। নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামে সিলেট ও ঢাকার ম্যাচটি এগোচ্ছে ড্র-য়ের দিকেই। তৃতীয় দিন শেষে সিলেটের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেটে ১৪২, সবমিলিয়ে তারা এখন এগিয়ে ১৮১ রানে।