২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

শ্বাসকষ্টের সমস্যা তার অনেক পুরনো। গত কিছুদিন ধরে সেটাই আবার ভোগাতে শুরু করেছে মাশরাফি বিন মর্তুজাকে। সোমবার অ্যাপোলো হাসপাতালে ডাক্তারের সঙ্গে দেখা করে নাকি এক সপ্তাহ বিশ্রামের পরামর্শও পেয়েছেন তিনি। তবে প্রেসক্রিপশন দেখে বাংলাদেশ দলের ফিজিও ড্যারেন লিফসনের তা মনে হয়নি। বরং তিনি নিশ্চিত করেছেন, "মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্বাসকষ্টের সমস্যা তার অনেক পুরনো। গত কিছুদিন ধরে সেটাই আবার ভোগাতে শুরু করেছে মাশরাফি বিন মর্তুজাকে। সোমবার অ্যাপোলো হাসপাতালে ডাক্তারের সঙ্গে দেখা করে নাকি এক সপ্তাহ বিশ্রামের পরামর্শও পেয়েছেন তিনি। তবে প্রেসক্রিপশন দেখে বাংলাদেশ দলের ফিজিও ড্যারেন লিফসনের তা মনে হয়নি। বরং তিনি নিশ্চিত করেছেন, "মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।" কয়েকদিন আগেই বাংলাদেশ দলের ফিজিওর দায়িত্ব নেওয়া এই দক্ষিণ আফ্রিকান আরো জানচ্ছেন, "ওর শ্বাসকষ্টের সমস্যাটা আগেরই। ওকে আগে যে ওষুধ দেওয়া হয়েছিল তাতে কাশিটা পুরো কমেনি। এখন অ্যান্টিবায়োটিকের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তাতেই কাজ হবে আশা করি। বড়োজোর একদিন বিশ্রাম দেওয়া হতে পারে ওকে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.