২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ইনজুরি তালিকায় যোগ দিলেন অ্যান্ডারসন

স্টিভ হার্মিসনের পর এবার জেমস অ্যান্ডারসন। ক্যান্ডি টেস্টের আগে ইনজুরি তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ডের এই সিমার। এবং এখানেই শেষ নয়। সোমবার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ১৩৪ রানেই অলআউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে ম্যাথু হগার্ডের দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ৭৭ রান তুলেছে স্বাগতিক দল। ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন হগার্ড এর মধ্যে চার বলের মধ্যে পেয়েছেন ৩ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কলম্বো, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্টিভ হার্মিসনের পর এবার জেমস অ্যান্ডারসন। ক্যান্ডি টেস্টের আগে ইনজুরি তালিকায় নাম লিখিয়েছেন ইংল্যান্ডের এই সিমার। এবং এখানেই শেষ নয়। সোমবার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ১৩৪ রানেই অলআউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে ম্যাথু হগার্ডের দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ৭৭ রান তুলেছে স্বাগতিক দল। ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন হগার্ড এর মধ্যে চার বলের মধ্যে পেয়েছেন ৩ উইকেট। মাত্র দু'বল করেই সাজঘরে ফিরে গেছেন অ্যান্ডারসন। জানা গেছে গোড়ালিতে চোট পেয়েছেন এই ফাস্ট বোলার। এর আগে সুজিবা ডি সিলভার তোপে মাত্র ১৩৪ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪৭ রান এসেছে পেসার রবি বোপারার ব্যাট থেকে। ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ডি সিলভা। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/