২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হয়েছে উলমারের মৃত্যু-তদন্ত

খুন নাকি স্বাভাবিক মৃত্যু! আসলে কিভাবে মারা গিয়েছিলেন বব উলমার? উত্তরটার জন্য আর দিনকয়েক অপেক্ষা করতে হবে। ২৬ দিন ধরে চলা উলমারের মৃত্যু রহস্য ভেদ করার তদন্ত কমিশনের শুনানী বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার ১১ সদস্যের জুরি বোর্ড তাদের রায় দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

জ্যামাইকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুন নাকি স্বাভাবিক মৃত্যু! আসলে কিভাবে মারা গিয়েছিলেন বব উলমার? উত্তরটার জন্য আর দিনকয়েক অপেক্ষা করতে হবে। ২৬ দিন ধরে চলা উলমারের মৃত্যু রহস্য ভেদ করার তদন্ত কমিশনের শুনানী বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার ১১ সদস্যের জুরি বোর্ড তাদের রায় দেবেন। গত ১৮ মার্চ বিশ্বকাপ চলার সময় হোটেল রুমে মৃত পাওয়া যায় উলমারকে। সে সময় পাকিস্তান দলের কোচ ছিলেন তিনি। তার আগের দিন আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে তার দল। স্থানীয় ডাক্তার এরে সেশিয়াহ ময়না তদন্তের পর উলমার খুন হয়েছেন বলে রায় দেন। কিন্তু গত জুনে নতুন তথ্য দেয় জ্যামাইকা পুলিশ। তিনজন বিদেশী বিশেষজ্ঞ প্যাথলজিস্ট সেশিয়াহর তদন্তকে ভুল বলে যৌথভাবে রায় দেন যে উলমার স্বাভাবিক মৃত্যুর শিকার। শুনানীতে এদের প্রত্যেককেই জেরা করা হয় নতুন করে। সেশিয়াহসহ প্রত্যেকেই অটল থাকেন তাদের আগের সিদ্ধান্তেই। বৃহস্পতিবার মামলাটির সারবেত্তা পেশ করেছেন মারফি। এবার জুরিরা নিজেদের মধ্যে আলোচনার পর রায় দেবেন। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৫৫ঘ.