ঢাকা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলোচনা পাকাপাকি হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল চুক্তির আনুষ্ঠানিকতা। সেটা সারতেই মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছেছেন ড্যারেন লিফসন। পাকিস্তান দলের সাবেক ফিজিও ২৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান বুধবার চুক্তি করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। পাশাপাশি দায়িত্ব বুঝে নেবেন দলের। আগামী কিছুদিনের মধ্যেই নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। সে ক্যাম্পে সরাসরি যোগ দেবেন লিফসন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৩১৫ঘ.
bdnews24