২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফরে বাড়তি একদিনের প্রস্তুতি ম্যাচই খেলবে বাংলাদেশ

এমনিতেই সফরসূচীতে একটি করে তিনদিন ও একদিনের প্রস্তুতি ম্যাচ আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছিল আগামী মাসে সফরের সময় বাড়তি একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করার। তাতে সম্মতিও মিলেছিল। কিন্তু বিষয়টা জানার পর বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্স বরং বাড়তি একটি একদিনের প্রস্তুতি ম্যাচই চান। যে কারণে আরেকটি তিনদিনের ম্যাচের চিন্তা বাদ দেয় বিসিবি। তাদের অনুরোধে নিউজিল্যান্ড বোর্ড আরেকটি একদিনের ম্যাচ সফরসূচীতে রাখছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, ৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এমনিতেই সফরসূচীতে একটি করে তিনদিন ও একদিনের প্রস্তুতি ম্যাচ আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউজিল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছিল আগামী মাসে সফরের সময় বাড়তি একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করার। তাতে সম্মতিও মিলেছিল। কিন্তু বিষয়টা জানার পর বাংলাদেশ দলের নতুন কোচ জেমি সিডন্স বরং বাড়তি একটি একদিনের প্রস্তুতি ম্যাচই চান। যে কারণে আরেকটি তিনদিনের ম্যাচের চিন্তা বাদ দেয় বিসিবি। তাদের অনুরোধে নিউজিল্যান্ড বোর্ড আরেকটি একদিনের ম্যাচ সফরসূচীতে রাখছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এই পরিবর্তন বিসিবির জন্য সাশ্রয়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি, "আমরা যখন আরেকটি তিনদিনের ম্যাচ চাই, তখন তারা বলেছিল ওই ম্যাচ আয়োজনের খরচ আমাদের দিতে হবে। কিন্তু কোচ জেমি সিডন্স জানান বাড়তি তিন দিনের ম্যাচের দরকার নেই। প্রয়োজন আরেকটা ওয়ানডে ম্যাচ খেলার। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় আমি বিষয়টা নিউজিল্যান্ড বোর্ডকে জানাই। এবং আরেকটি একদিনের ম্যাচের খরচ যাতে আমাদের দিতে না হয়, সেরকম আলোচনাও তাদের সঙ্গে করে এসেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৫১ঘ.