‘পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 09:54 PM BdST Updated: 05 Jan 2021 09:54 PM BdST
-
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টেও ধুঁকছে পাকিস্তান। লড়ছে ইনিংস ব্যবধানে হার এড়াতে। উত্তরসূরিদের এমন হতশ্রী পারফরম্যান্সে বিরক্ত হয়ে আরও একবার দলটির টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের নীতিকে দায়ী করছেন সাবেক এই ফাস্ট বোলার।
তার মতে, পিসিবি ‘গড়পড়তা খেলোয়াড়’ তুলে আনছে। তাই ‘স্কুল পর্যায়ের’ ক্রিকেট খেলছে দল।
অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি এবং হেনরি নিকোলস ও ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়েছে নিউ জিল্যান্ড। মঙ্গলবার তৃতীয় দিন কিউইরা প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৯ রানে। ইনিংস হার এড়াতেই এখনও পাকিস্তানের প্রয়োজন ৩৫৪ রান, হাতে আছে ৯ উইকেট।
দিনের খেলা শেষে টুইটারে পোস্ট করা ভিডিওতে পিসিবির কড়া সমালোচনা করেন শোয়েব।
“পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের তৈরি করা নীতিতে নিজেরাই কাটা পড়ছে। গড়পড়তা খেলোয়াড়দের তুলে আনা এবং খেলানোর কাজ তারা করেই যাচ্ছে। সাধারণ মানের দল বানিয়েই যাচ্ছে। আর গড়পড়তা কাজ চালিয়ে গেলে গড়পড়তা ফলই আসবে।”
“যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তখনই তাদের ধুঁকতে দেখা যাবে। তারা স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এবং টিম ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে ফেলেছে। এখন আবার তারা ম্যানেজমেন্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু তারা কবে বদলাবে?”
নিউ জিল্যান্ড সফরের প্রথম টেস্টে ১০১ রানে হেরেছিল পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে তাদের সামনে এখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





