টি-টোয়েন্টি ব্লাস্টে বাবর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2020 09:11 PM BdST Updated: 29 Aug 2020 09:11 PM BdST
-
ছবি: সমারসেট
করোনাভাইরাসের কঠিন এই সময়ে কাউন্টি ক্রিকেটে বেশ কিছু বিদেশি খেলোয়াড়কে তাদের দল ছেড়ে দিলেও বাবর আজমকে ধরে রেখেছে সমারসেট। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টের চলমান আসরে খেলবেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সমারসেট শনিবার এক বিবৃতিতে বাবরকে চলতি আসরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী বুধবার ক্লাবটির সঙ্গে যোগ দেওয়ার কথা ডানহাতি এই ব্যাটসম্যানের। থাকবেন ৪ অক্টোবর পর্যন্ত।
এই সময়ে লিগ পর্বে দলের শেষ সাত ম্যাচে বাবরকে পাবে সমারসেট। দলটি নকআউট পর্বে উঠলে সেখানেও খেলবেন তিনি।
টুর্নামেন্টটির ২০১৯ মৌসুমে দারুণ খেলেছিলেন বাবর; ৫২.৫৪ গড়ে ৫৭৮ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। টুর্নামেন্টটিতে আবারও খেলতে মুখিয়ে আছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।
গত জানুয়ারিতে বাবরের সঙ্গে চুক্তি করেছিল সমারসেট। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে এ বছরের ইংলিশ মৌসুম মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পরে দেশটিতে ঘরোয়া ক্রিকেট শুরু হলে পাকিস্তানি ব্যাটসম্যানের সঙ্গে পুনরায় যোগাযোগ করে দলটি।
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





