২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সিরিজ জিতল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

প্রথম ম্যাচে ১ রানের হার দিয়ে শুরু হয়েছিল সিরিজ। কিন্তু পরের দুই ম্যাচেই জয় দিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 10:56 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

মুম্বাইয়ে বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

উজ্জ্বল ও রিপনের দুর্দান্ত বোলিংয়ে ভারত অলআউট হয় ১০১ রানেই। সর্বোচ্চ ৩২ রান করেন ললিত। বাংলাদেশের উজ্জ্বল নেন চার উইকেট, রিপন তিনটি। স্বপন নেন দুই উইকেট।

মিঠু ও মোর্শেদের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ জিতে যায় ১৩.৩ ওভারেই। ১০ চারে ৫০ রানে অপরাজিত থাকেন মিঠু। মোর্শেদ অপরাজিত ২৪।

বাংলাদেশ হুইল চেয়ার দল এরপর শনিবার থেকে দিল্লিতে খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিক ভারতের সঙ্গে টুর্নামেন্টের অপর দল নেপাল।