২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানি-নাদিফের সামনে কারণ দর্শানোর নোটিশ

বিসিবির অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে যাওয়ায় ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরিকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

গত মাসের শেষে এবং এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানে ডাইভারসিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরি। দুজনই বিসিবির প্রথম শ্রেণির ক্রিকেটার কোটায় চুক্তিবদ্ধ। ওই টুর্নামেন্টে একই দলে খেলেছেন নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল। সংবাদমাধ্যমে খবরটি ব্যাপক ভাবে প্রকাশিত হওয়ার পর নজরে আসে বিসিবির। খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

অবশেষে বুধবার ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

“ইলিয়াস সানি ও নাদিফ চৌধুরীর বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের। যেহেতু দুজনই অনাপত্তিপত্র না নিয়ে গিয়েছে, ওদেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। বিষয়টি দেখবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। তারাই ওদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”