২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় হারের পর উইন্ডিজের শাস্তি

ক্যারিবিয়ানদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

বড় হারের পর উইন্ডিজের শাস্তি
ওয়েস্ট ইন্ডিজ। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় হারের পর আরও দুঃসংবাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মন্থর ওভাররেটের কারণে অর্থদণ্ড দিতে হচ্ছে তাদের। ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে দলটিকে।

বার্মিংহ্যামে গত বৃহস্পতিবার ইংলিশদের বিপক্ষে ২৩৮ রানে হারে ক্যারিবিয়ানরা। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল তারা।

আইসিসির মন্থর ওভাররেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য কাটা হয় ম্যাচ ফির পাঁচ শতাংশ।

ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

কার্ডিফে দুই দলের দ্বিতীয় ওয়ানডে রোববার।