২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির জেনারেল ম্যানেজারের দায়িত্ব ছাড়ছেন ওয়াসিম খান

আগামী জুনের শেষে পদত্যাগ করবেন তিনি।

আইসিসির জেনারেল ম্যানেজারের দায়িত্ব ছাড়ছেন ওয়াসিম খান
ওয়াসিম খান। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 10:56 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে চার বছরের পথচলার ইতি টানছেন ওয়াসিম খান। আগামী জুনের শেষে পদত্যাগ করবেন তিনি।

গত দুই বছরে আইসিসির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিদায়ের তালিকায় এবার যুক্ত হচ্ছে ওয়াসিমের নাম। এর আগে প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস, হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এবং দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল সংস্থাটি ছেড়েছেন।

অ্যালারডাইসের জায়গায় প্রধান নির্বাহীর দায়িত্ব নেন সাঙ্গোজ গুপ্তা। টেটলির স্থলাভিষিক্ত হন গৌরাভ সাক্সেনা এবং মার্শালের শূন্যস্থান পূরণ করেন অ্যান্ড্রু এফগ্রেইভ।

২০২২ সালে অ্যালারডাইস আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলে তার জায়গায় জেনারেল ম্যানেজার করে হয় ওয়াসিমকে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী হিসেবে তিন বছর কাজ করেন ওয়াসিম।

কাউন্টি ক্রিকেট খেলা প্রথম ব্রিটিশ বংশোদ্ভূত মুসলিম ছিলেন ওয়াসিম। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন তিনি। ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ারের হয়ে ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৩০টি লিস্ট-এ ম্যাচ খেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

১৯৯৫ সালে ওয়ারউইকশায়ারের কাউন্টি শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন ওয়াসিম। ওই মৌসুমে তার ব্যাটিং গড় ছিল প্রায় ৫০।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর প্রশাসক হিসেবে ক্যারিয়ার গড়েন ওয়াসিম। লেস্টারশায়ার কাউন্টি দলের প্রধান নির্বাহী ছিলেন তিনি।