ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা অনুদান
দুই পক্ষের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।
শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা অনুদান দিয়েছে বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের হাতে চেক তুলে দেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও ছিলেন ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েমসহ অন্য প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শিগগিরই বিসিবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে, যেটির আওতায় ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ ব্যবহার করবে বিসিবি।
