Published : 19 Feb 2026, 04:47 PM
উপযুক্ত কেউ না থাকায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার ‘এ প্লাস’ ক্যাটেগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটারকে। গত বছরের চুক্তিতে এই ক্যাটেগরিতে থাকা তাসকিন আহমেদকে এবার নামিয়ে দেওয়া হয়েছে ‘এ’ ক্যাটেগরিতে। সেখানে তার সঙ্গী তিন সংস্করণের অধিনাক নাজজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
কোনো ক্যাটেগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার। তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। আগের ২২ থেকে এবার বেড়ে হয়েছে ২৮।
মাসে ১০ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটেগরিতে গতবার ছিলেন শুধু তাসকিন। তবে গত বছর কোনো টেস্ট তিনি খেলতে পারেননি। এই ক্যাটেগরিতে থাকার একটি বড় শর্ত তিন সংস্করণেই নিয়মিত খেলা। ২০২৪ সালের ডিসেম্বরের পর কোনো টেস্ট ম্যাচে দেখা যায়নি এই পেসারকে।
গতবারের চুক্তি থেকে এবার বাদ পড়েননি কেউ। যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, শামীম হোসেন ও হাসান মুরাদ। তাদের সবাইকে রাখা হয়েছে 'ডি' ক্যাটেগরিতে।
মাহমুদউল্লাহকে গতবার চুক্তিতে রাখা হলেও পরে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মার্চ মাস থেকে চুক্তিতে আর রাখা হয়নি তাকে।
মুশফিকুর রহিম গত বছর ছিলেন 'এ' ক্যাটেগরিতে। তবে ওয়ানডে থেকে অবসরের পর মার্চ মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে 'বি' ক্যাটেগরিতে নেমে যান তিনি। শুধু টেস্ট ক্রিকেটে সক্রিয় থাা অভিজ্ঞ ব্যাটসম্যানকে এবারও রাখা হয়ছে 'বি' ক্যাটেগরিতেই।
"সি' ক্যাটেগরি থেকে এবার 'বি' ক্যাটেগরিতে উন্নীত হয়েছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। 'সি' ক্যাটেগরিতেই রয়ে গেছেন সৌম্য সরকার, জাকের আলি, তানজিম হাসান ও শরিফুল ইসলাম। 'ডি' থেকে 'সি' ক্যাটেগরিতে উঠে এসেছেন সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।
এছাড়াও অধিনায়কের জন্য মাসে বাড়তি 'ইনসেনটিভ' থাকে আরও ১ লাখ টাকা করে। অধিনায়ক থাকা পর্যন্ত শান্ত, মিরাজ ও লিটনদের মাসিত পারিশ্রমিক তাই ৯ লাখ, বাৎসরিক পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ টাকা। সহ-অধিনায়কের জন্য বাড়তি থাকে ৫০ হাজার টাকা করে।
বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি এখন প্রতি টেস্টে ৮ লাখ টাকা, ওয়ানডেতে ৪ লাখ টাকা ও টি-টোয়েন্টিতে আড়াই লাখ টাকা।
ক্যাটেগরি ‘এ’ (মাসে ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ
‘ক্যাটেগরি ‘বি’ (মাসে ৬ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
‘ক্যাটেগরি ‘সি’ (মাসে ৪ লাখ টাকা)
সৌম্য সরকার, জাকের আলি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।
‘ক্যাটেগরি ‘ডি’ (মাসে ২ লাখ টাকা)
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান