Published : 23 Jul 2026, 08:54 PM
ম্যাচের প্রথম বলেই কট বিহাইন্ড ব্রায়ান বেনেট। পাওয়ার প্লেতে ফিরলেন আরও দুইজন। সেই ধাক্কা সামলে উঠতে না পারা জিম্বাবুয়ে থামল অল্পতে। ছোট লক্ষ্যে বিধ্বংসী রূপে নিজেকে মেলে ধরলেন বৈভব সুরিয়াভানশি। তার রেকর্ড গড়া ইনিংসে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত।
হারারেতে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে ভারত। স্বাগতিকদের ১২৫ রান ৪০ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
নেতৃত্বের অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের দেখে পেলেন শ্রেয়াস আইয়ার।
স্রেফ ১৮ রান দিয়ে জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে ফেরানো মায়াঙ্ক ইয়াদাভ জেতেন ম্যাচে সেরার পুরস্কার। তার মতো দুটি উইকেট নেন ভারতের আরেক পেসার প্রিন্স ইয়াদাভ।
দ্বিতীয় ইনিংসে আলো কেড়ে নেন সুরিয়াভানশি। চারটি করে ছক্কা-চারে ১৯ বলে ঠিক ৫০ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে যা তার প্রথম ফিফটি। আর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড এখন তার।
১৫ বছর ১১৮ দিন বয়সে ফিফটি করে রেকর্ডটি গড়লেন ভারতের ব্যাটিং-বিস্ময়। ভেঙে দিলেন তিনি নেপালের কুশাল মাল্লার রেকর্ড। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেকে কুশাল ফিফটি করেছিলেন ১৫ বছর ৩৪০ দিন বয়সে।
বিস্তারিত আসছে…