১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হার্দিক পান্ডিয়ার অনন্য ‘ডাবল’

টি-টোয়েন্টিতে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার।

হার্দিক পান্ডিয়ার অনন্য ‘ডাবল’
হার্দিক পান্ডিয়া। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 10:18 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

অপেক্ষা ছিল একটি উইকেটের। খুব বেশি সময় লাগল না হার্দিক পান্ডিয়ার। নিজের প্রথম ওভারেই তিনি পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। আরেকটি মাইলফলক ছুঁয়ে ভারতীয় অলরাউন্ডার গড়লেন দারুণ কীর্তি। 

বিশ্বের প্রথম পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল স্পর্শ করেছেন পান্ডিয়া। 

এই সংস্করণে তার হাজার রান হয়ে গেছে অনেক আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছেন তিনি।

নামের পাশে ৯৯ উইকেট নিয়ে রোববার ধারামসালায় ম্যাচটি খেলতে নামেন পান্ডিয়া। ম্যাচের সপ্তম ওভারে প্রথমবার বল হাতে পেয়ে ষষ্ঠ বলে ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে পূর্ণ করেন শত উইকেট। অফ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ব্যাটসম্যান। 

পান্ডিয়ার আগে চার জন ক্রিকেটার হাজার রান ও শত উইকেটের ডাবল ছুঁয়েছেন। তবে সেই চার জনের সবাই স্পিনিং অলরাউন্ডার- সাকিব আল হাসান, মোহাম্মাদ নাবি, সিকান্দার রাজা ও ভিরানদিপ সিং। 

এদিন পরে দুই ওভার বোলিং করে আর কোনো উইকেট পাননি পান্ডিয়া।

আরেকটি কীর্তিও গড়েছেন পান্ডিয়া। এই সংস্করণে এক হাজার রান, ১০০ উইকেট ও ১০০ ছক্কা- এই তিনটিই আছে তিনি ছাড়া আর তিন জনের- নাবি, রাজা, ভিরানদিপ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজেই ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন পান্ডিয়া। তৃতীয় ম্যাচটির আগে তার ছক্কা ১০১টি।   

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেট:

খেলোয়াড়

দেশ

ম্যাচ

রান

উইকেট

সাকিব আল হাসান

বাংলাদেশ

১২৯

২৫৫১

১৪৯

মোহাম্মাদ নাবি

আফগানিস্তান

১৪৫

২৪১৭

১০৪

সিকান্দার রাজা

জিম্বাবুয়ে

১২৭

২৮৮৩

১০২

ভিরানদিপ সিং

মালয়েশিয়া

১০৯

৩১১৫

১০৭

হার্দিক পান্ডিয়া

ভারত

১২৩

১৯৩৯

১০০