২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৪০০তম ম্যাচে কোহলির আরেক কীর্তি

আইপিএলে ভিরাট কোহলির ব্যাটে ধরা দিল আরেকটি অর্জন।

৪০০তম ম্যাচে কোহলির আরেক কীর্তি
ভিরাট কোহলি। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 11:32 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

স্পিনার সুনিল নারাইনের বল লেগ সাইডে খেলে এক রান নিলেন ভিরাট কোহলি। ওই এক রান নিয়ে ভারতীয় তারকা স্পর্শ করলেন একটি মাইলফলক, যেখানে তিনিই প্রথম। 

আইপিএলের গত আসরের এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে ৩৩ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

নতুন আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার কলকাতার বিপক্ষে ৩৮ রানে পৌঁছে ধরা দেয় তার আরেকটি অর্জন। কলকাতার বিপক্ষে হাজার রান পূর্ণ হলো তার। 

আইপিএলে ভিন্ন চারটি দলের বিপক্ষে হাজার রান করা প্রথম ক্রিকেটার তিনিই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার রান এক হাজার ৫৭, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক হাজার ৫৩, পাঞ্জাব কিংসের বিপক্ষে এক হাজার ৩০।

কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ এটি। উপলক্ষটা রাঙালেন তিনি ব্যাট হাতে। 

আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষেও হাজার রান নেই আর কারও। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা ও পাঞ্জাব) ও রোহিত শার্মার (কলকাতা ও দিল্লি)। চেন্নাইয়ের বিপক্ষে হাজার রান আছে শিখার ধাওয়ানের। 

২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। তবে এখনও শিরোপার স্বাদ তারা পায়নি।