২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ

ডাম্বুলায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস করাই সম্ভব হয়নি।

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ
বৃষ্টিতে টস করাও সম্ভব হয়নি। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 10:27 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

একটি বলও খেলা হয়নি। এমনকি সম্ভব হয়নি টস করাও। বৃষ্টির দাপটে ভেসে গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ।

ডাম্বুলায় শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্থানীয় সময় রাত সাড়ে আটটার পরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা।

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।

আগামী রোববার একই মাঠে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।