১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর নিষেধাজ্ঞা পেলেন ডেভিড

ফাইনালে আম্পায়ারের দিকে আগ্রাসীভাবে বরফের ব্যাগ ছুড়ে মারায় শাস্তি পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর নিষেধাজ্ঞা পেলেন ডেভিড
টিম ডেভিড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 12:13 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলের শিরোপা জয়ের পরদিন শাস্তি পেলেন টিম ডেভিড। আগামী মৌসুমে প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

আহমেদাবাদে রোববারের ফাইনাল চলাকালীন আইপিএলের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে ডেভিডের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

গুজরাট টাইটান্সের ইনিংসের দশম ওভারের ঘটনা এটি। উইকেট পতনের পর আম্পায়ার নিতিন মেননের দিকে আগ্রাসীভাবে একটি বরফের ব্যাগ ছুড়ে মারেন ডেভিড। পরদিন তার শাস্তির কথা জানানো হয়।  

এবারের মৌসুমে মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায়, পরের মৌসুমে বেঙ্গালুরুর প্রথম ম্যাচে অথবা তার প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজির প্রথম ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন।

এটি ছিল এই মৌসুমে ডেভিডের তৃতীয় লেভেল ১ অপরাধ; এর আগে তিনি ২০তম ম্যাচে প্রথম (একটি ডিমেরিট পয়েন্ট) ও ৫৪তম ম্যাচে দ্বিতীয় অপরাধটি (দুটি ডিমেরিট পয়েন্ট) করেছিলেন।