২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ‘আইসিসির চিঠি নয়, অভ্যন্তরীণ নোট’: উপ প্রেস সচিব আজাদ

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার সামাজিক মাধ‍্যমে লিখেছেন, ওই চিঠি আসন্ন বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল‍্যায়ন নিয়ে একটি অভ‍্যন্তরীণ নোট।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ‘আইসিসির চিঠি নয়, অভ্যন্তরীণ নোট’: উপ প্রেস সচিব আজাদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 08:44 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ঝুঁকির সপক্ষে প্রমাণ দিতে গিয়ে আসিফ নজরুল যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চিঠির জবাব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে যান। সেখানে বিভিন্ন বিষয়ে বলার সময় আইসিসির একটি চিঠির সূত্র ধরে বিস্ফোরক তথ‍্য দেন।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ। এ নিয়ে বিসিবি দুটি চিঠি দিয়েছে আইসিসিকে। এর একটি চিঠির জবাব এসেছে। তবে এখানে ঠিক কী লেখা আছে তা প্রকাশ‍ করেনি বিসিবি। 

আসিফ বলেন, সেই চিঠিতে তিনটি বিষয় আছে। 

“বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।”

পরে সন্ধ‍্যায় আজাদ সামাজিক মাধ‍্যমে পরিষ্কার করেন, আসিফের বলা ওই চিঠি একটি নোট।

“ক্রীড়া উপদেষ্টা আজ আইসিসির যে বার্তার কথা বলেছেন, তা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল‍্যায়ন নিয়ে একটি অভ‍্যন্তরীণ নোট। ভারতের বাইরে ম‍্যাচ সরিয়ে নিতে বাংলাদেশের অনুরোধের জবাব নয়।”