১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডে হার্শিতের বদলি প্রিন্স, জিম্বাবুয়েতে ভারুনের জায়গায় বিষ্ণই

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন হার্শিত রানা ও ভারুন চক্রবর্তি।

ইংল্যান্ডে হার্শিতের বদলি প্রিন্স, জিম্বাবুয়েতে ভারুনের জায়গায় বিষ্ণই
প্রিন্স ইয়াদাভ (বাঁয়ে) ও রাভি বিষ্ণই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 11:06 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

হার্শিত রানার বদলি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট বোলার প্রিন্স ইয়াদাভকে। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ভারুন চক্রবর্তির জায়গায় সুযোগ পেয়েছেন আরেক স্পিনার রাভি বিষ্ণই।

বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে ছিলেন না ভারুন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই রহস্য স্পিনার। 

বিষ্ণই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলেছেন। বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রথম ম্যাচে বোলিং করতে পারেননি। ওল্ড ট্র‍্যাফোর্ডে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে দেন ৬০ রান, নিতে পারেননি কোনো উইকেট।

ডান হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন হার্শিত। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোট পান তিনি।

ইংল্যান্ডে টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকা প্রিন্স এখন ওয়ানডেতেও সুযোগ পেলেন। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তার।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী মঙ্গলবার হবে এজবাস্টনে। এরপর তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়েতে।