২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবগারি শুল্ক নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফের বৈঠক

এনবিআর চেয়ারম্যান আইনি কাঠামোর মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সঙ্গে বেঠক করেছে শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর সংগঠন— ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম।

সংগঠনের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে গিয়ে এ বৈঠক করেন বলে আইবিসিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ, বিনিয়োগ সুবিধার উপর আবগারী শুল্ক হিসাবায়ন, প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য নিয়ে আলোচনা হয়।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আইবিসিএফ প্রতিনিধি দলের বক্তব্য শুনে প্রচলিত আইনি কাঠামোর মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বৈঠকে এনবিআরের ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোরসম্যান্ট সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি মহাপরিচালক আহসান হাবিব ও কর নীতির মশিউর রহমান উপস্থিত ছিলেন।

আইবিসিএফ প্রতিনিধিদলে ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান।

আইবিসিএফের অনারারী সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী ও আইবিসিএফ  সহকারি সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।