ডেঙ্গু প্রতিরোধে প্রাণের মশার কয়েল ‘যম’, চলছে জনসচেতনতা
এই কয়েলের প্রচারণায় ‘ডেঙ্গুর খেল খতম’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে ‘যম’ নামে মশার কয়াল বাজারে এনেছে প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল)।
প্রাণ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কয়েলের প্রচারণায় ‘ডেঙ্গুর খেল খতম’ শীর্ষক একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে এপিসিএল।
ক্যাম্পেইনটি গত ৩০ জুলাই শুরু হয়ে আগামী ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী চলবে বলে তথ্য দিয়েছেন প্রাণ গ্রুপের জনসংযোগ বিভাগ ডিজিএম তৌহিদুজ্জামান।
এপিসিএলের মার্কেটিং এন্ড সেলসের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা নিয়ন্ত্রণই নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“এই উপলব্ধি থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যম মশার কয়েল ‘ডেঙ্গুর খেল খতম’ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
ঢাকা (কড়াইল, আব্দুল্লাহপুর ও নারায়ণগঞ্জ), ময়মনসিংহ, বগুড়া এবং খুলনায় ৯ দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে বলেও তথ্য দেন তিনি।
