১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার

সেমিনারে আলোচনা করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক আজিজ রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘জনস্বাস্থ্য পেশার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে এ সেমিনার হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

‘মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রাম’ আয়োজিত এ সেমিনারে মূল আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক, গবেষণা বিষয়ক সহযোগী ডিন এবং অস্ট্রেলিয়ার জনস্বাস্থ্য সমিতির ভাইস-প্রেসিডেন্ট আজিজ রহমান।

তিনি বলেন, “পাবলিক হেলথের প্রতিটি উদ্যোগই গবেষণা নির্ভর হওয়া উচিত। নীতি, প্রোগ্রাম ও সমাধানগুলো বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। গবেষণার মাধ্যমে আমরা সমাজের স্বাস্থ্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে পারি এবং সঠিক তথ্যের ভিত্তিতে কার্যকরী সমাধান আনতে পারি।”

বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগের প্রধান ডাক্তার ফাহমিদা বিনতে মেসবাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ আবুল কাসেম।

এছাড়া আইকিউএসি পরিচালক মো. একরামুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শাহনাজ চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।