Published : 15 Jul 2025, 09:42 PM
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের’ দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে এই পুরস্কার দেওয়া হয় বলে মঙ্গলবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ বছর ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার’ ও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস্ অ্যান্ড ইনস্টিটিউশনস্’ বিভাগে পুরস্কার পেয়েছে বিকাশ।
বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ পুরস্কার গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই সামগ্রিক কৌশল, পরিচালনা পদ্ধতি ও অংশীজনদের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ায় ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে বিকাশ।
আর ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস্ অ্যান্ড ইনস্টিটিউশনস্’ পুরস্কার মিলেছে সরকার, সুশীল সমাজ, বেসরকারি খাত ও কমিউনিটিসহ বিভিন্ন অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নে ভূমিকার কারণে।