১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেপ্টেম্বর শেষে এনআরবিসি ব্যাংকের নিট মুনাফা ৮ কোটি টাকা

সেপ্টেম্বর শেষে এককভাবে ইপিএস হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 11:22 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চলতি বছরের সেপ্টেম্বর শেষে এনআরবিসি ব্যাংক নিট মুনাফা করেছে প্রায় ৮ কোটি টাকা।

এসময়ে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা। সমন্বিতভাবে ইপিএস দাঁড়িয়েছে শূন্য দশমিক শূন্য ৯ টাকা।

এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ কোটি টাকা এবং সমন্বিতভাবে এনএভি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।

বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ২১৭তম সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তৃতীয় প্রান্তিকে এককভাবে শেয়ারপ্রতি এনএভি হয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা এবং সমন্বিত হিসাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৯১ পয়সা। এ ছাড়া এককভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোশ হয়েছে ১১ টাকা ২৯ পয়সা এবং সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ২০ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭০ কোটি টাকা। বিতরণ করা ঋণের পরিমাণ ১৫ হাজার ২৪৮ কোটি টাকা।

পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া সভাপতিত্ব করেন। স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।