Published : 05 Jun 2026, 08:03 PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘সামার ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তুলে ধরেছে।
দুই হাজারের বেশি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইইউবিএটির ভিশন, প্রাতিষ্ঠানিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ভিডিওচিত্র দেখানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও পরিবেশ সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব, মাদকাসক্তি প্রতিরোধ সংস্থা (মানস) এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরূপ রতন চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন ও টেন মিনিট স্কুলের মোহাম্মদ আয়মান সাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার মাশরুফা করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। সমাপনী বক্তব্য দেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক মো. মাহমুদুর রহমান।