ক্যাডেট কলেজ ক্লাবের দায়িত্বে নতুন পর্ষদ
পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে নতুন পর্ষদের অভিষেক অনুষ্ঠান হয়েছে।
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের দায়িত্ব বুঝে নিয়েছে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদ।
ঢাকার পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে শনিবার নতুন পর্ষদের অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্লাবের প্রেসিডেন্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু বক্তব্য দেন।
অনুষ্ঠানে ক্লাবের প্রায় ১ হাজার ৬০০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
