২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএইচসিডিওএ-এর সভাপতি মোসাদ্দেক, সম্পাদক শামীম

রোববার সংগঠনের কার্য নির্বাহী পরিষদে ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচন হয়।

বিপিএইচসিডিওএ-এর সভাপতি মোসাদ্দেক, সম্পাদক শামীম
ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও ডা. এ এম শামীম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল; সাধারণ সম্পাদক হয়েছেন ডা. এ এম শামীম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সংগঠনের কার্য নির্বাহী পরিষদে ২০২৫-২০২৭ মেয়াদের এই নির্বাচন হয়। ল্যাবএইড হসপিটাল, এভারকেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা, মেডিনোভা সেন্টার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ফজলুল হক কোলাক্টারাল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো অংশ নেয়।

২৫ সদস্যের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ডা. মাহবুবুর রহমান লিটন এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ডা. সালাউদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।