১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোবাইল ব্যালেন্স দিয়ে দেখা যাবে টফির অনুষ্ঠান

ব্যবহারকারীদের জন্য নতুন এই পেমেন্ট অপশন টফির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও ‘সহজ ও ঝামেলামুক্ত’ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

এখন থেকে বাংলালিংকের গ্রাহকরা মোবাইল ব্যালেন্স দিয়ে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফির গ্রাহক হতে পারবেন।

এর ফলে মোবাইল ব্যালেন্স দিয়েই দেখা যাবে টফির লাইভ স্পোর্টস, টেলিভিশনের অনুষ্ঠান, সিনেমা ও বিভিন্ন কনটেন্ট।

ব্যবহারকারীদের জন্য নতুন এই পেমেন্ট অপশন টফির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও ‘সহজ ও ঝামেলামুক্ত’ করবে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বাংলালিংকে আমরা ব্যবহারকারীদের জন্য ডিজিটাল বিনোদন আরও সহজলভ্য এবং সুবিধাজনক করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছি। মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশনের মাধ্যমে এখন টফি ব্যবহারকারীরা মাত্র কয়েকটি ক্লিকেই, যেকোনো সময়, যেকোনো জায়গায় প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন।”

তিনি বলেন, “এ পদক্ষেপ ব্যবহারকারীদের জন্য আনন্দ, শিক্ষা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে দেশের ডিজিটাল যাত্রার অংশ হিসেবে আমাদের ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন।”