২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘সাংস্কৃতিক সপ্তাহের’ পর্দা নামল

“আমাদের সংস্কৃতি শত শত বছর এই জাতিকে সাহস জুগিয়েছে,” বলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো 'এডাস্ট কালচারাল সপ্তাহ ২০২৬'।

শুক্রবার ক্যাম্পাসের খেলার মাঠে সমাপনী অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

তিনি বলেন, “রিপাবলিক গঠনে বাংলাদেশের সংস্কৃতির চর্চাকে আরও প্রসারিত করতে হবে। সঙ্গীত ও চলচ্চিত্র একটা জাতির সংস্কৃতিকে পুরো পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়। আমাদের সংস্কৃতিতে আপসের কোনো জায়গা নেই। আমাদের সংস্কৃতি শত শত বছর এই জাতিকে সাহস জুগিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে নিজস্ব সংস্কৃতির বাতিঘর হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এডাস্ট কালচারাল ক্লাব।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সম্মাননীয় অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোসা. কামরুন নেহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, “এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আমাদের জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।”

অনুষ্ঠানে সমম্বয় ও পরিচালনা করেন কালচারাল ক্লাবের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার।