১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পূর্ব-তিমুরে যাচ্ছে’ ওয়ালটন টিভির আরেকটি চালান

“বাংলাদেশের পণ্য পূর্ব তিমুরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই রপ্তানি বিশাল মাইলফলক,” বলেন মোহাম্মদ ইউসুফ আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 07:14 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হচ্ছে দেশি ব্র‍্যান্ড ওয়ালটনের টেলিভিশন। 

সেই ধারাবাহিকতায় এবার পূর্ব তিমুরে টিভির ১২তম চালান যাচ্ছে বলে শনিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ইতোমধ্যে পূর্ব-তিমুরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্য বোঝাই করা কন্টেইনারবাহী জাহাজ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ”বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস।

“বাংলাদেশ তথা ওয়ালটনের তৈরি অন্যান্য পণ্য পূর্ব তিমুরে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক এই টিভি রপ্তানি।”

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার বলেন, “টিভি উৎপাদনে কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করছে ওয়ালটন। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশগুলোতে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে।

”ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির টিভি রপ্তানি করায় অতি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন টিভি। ওয়ালটন টিভির সময়োপযোগী বিপণন কৌশল এই অসাধারণ সাফল্য অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।”