১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এভারেস্টজয়ী নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

নুরুননাহার নিম্নির অভিযাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 09:27 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

মাউন্ট এভারেস্টজয়ী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক। তিনি পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের দায়িত্বে রয়েছেন।

পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

‘শিখর জয়ী’ শিরোনামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিম্নিকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। নিম্নির অভিযাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

গত ২৭ মে ভোরে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন।