১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনে ফ্ল্যাট জিতলেন বগুড়ার মহিবুল

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ড্রিম হোম অফার সিজন ২’ ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 04:21 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আরএফএলের ইলেকট্রনিকস রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনে ফ্ল্যাট বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

পুরস্কারটি জিতে নিয়েছেন বগুড়া সদর উপজেলার মালতীনগরের বাসিন্দা মহিবুল ইসলাম।

বুধবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বগুড়ার আলতাফুন্নেসা মাঠে এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়। 

'ড্রিম হোম’ অফারে ভিশন এম্পোরিয়াম থেকে ব্লেন্ডার কিনে এ ফ্ল্যাট জিতেছেন মহিবুল ইসলাম।

ফ্ল্যাটের চাবি হাতে পেয়ে মহিবুল বলেন, “আমি এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ভিশন এম্পোরিয়াম থেকে একটি ব্লেন্ডার কিনেছিলাম। কখনো ভাবিনি একটি ব্লেন্ডার কিনে এভাবে একটি ফ্ল্যাট জিতে যাব।

"সংবাদটি পাওয়ার পর আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম। এখনও মনে হয় স্বপ্ন দেখছি। এই উপহার শুধু আমার নয়, আমার পরিবারের ভবিষ্যতের জন্য বিশাল আশীর্বাদ।”

অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার কে এম শামসুজ্জামান নয়ন, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ ও বগুড়া সদর থানার ওসি (ডিবি) ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

ভিশন এম্পোরিয়াম থেকে ৫ হাজার টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন ক্রেতারা। 

এই ক্যাম্পেইনের মাধ্যমে ২টি গাড়ি, ২টি ফ্ল্যাট ছাড়াও ফ্রিজ, এসিসহ বিজয়ীদের মোট ৫৫৯টি পুরস্কার দেওয়া হবে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ড্রিম হোম অফার সিজন ২’ ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

প্রতি সপ্তাহে ঘোষণা করা হচ্ছে বিজয়ীদের নাম এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার।