১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরা কর্মীদের পুরস্কৃত করল এপেক্স ফুটওয়্যার

দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সারাদেশের দেড় হাজারেরও বেশি কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

বিক্রিতে লক্ষ্য অর্জনকারী কর্মীদের বিশেষ সম্মাননা দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।

গত মঙ্গলবার ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে বার্ষিক বিক্রয় সম্মেলন এ সম্মাননা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন সারাদেশের দেড় হাজারেরও বেশি কর্মী।

সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স অ্যাওয়ার্ডস ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও ফিরোজ মোহাম্মদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কাজুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।