১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের গাড়ি কেনার ঋণে বিওয়াইডি গ্রাহকদের বিশেষ সুবিধা

দুই কোম্পানি সম্প্রতি এ বিষয়ে চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ির ক্রেতারা ট্রাস্ট ব্যাংক পিএলসি থেকে গাড়ি কেনার ঋণ নিতে বিশেষ সুবিধা পাবেন।

এজন্য সম্প্রতি ট্রাস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সিজি রানার বিডি লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।