২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করে জিতলেন বাইক-এসি-ফ্রিজ

সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহক পেয়েছেন ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের মোটরবাইক কুপন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করে জিতলেন বাইক-এসি-ফ্রিজ
বিকাশ থেকে মোবাইল রিচার্জ করে কুপন পেয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

বিকাশ থেকে বাংলালিংক নম্বরে সর্বোচ্চ মোবাইল রিচার্জ করে গ্রাহকরা জিতেছেন বাইক, এসি ও ফ্রিজ কুপন।

সেইসঙ্গে ৫০ জন পেয়েছেন ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সম্প্রতি বিকাশের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে কুপন তুলে দেওয়া হয়।

বুধবার বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ‘মেগা গিফট ক্যাম্পেইনে’  প্রতিদিন সর্বোচ্চ রিচার্জকারী ৫০ জন অফার ভোগ করেন।

ক্যাম্পেইনে সর্বোচ্চ রিচার্জকারী গ্রাহক পেয়েছেন ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের মোটরবাইক কুপন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রিচার্জকারী পান যথাক্রমে ৪৮ হাজার টাকা মূল্যের এসি কুপন এবং ৩৯ হাজার টাকা মূল্যের ফ্রিজ কুপন।