শরীয়াহভিত্তিক বীমা সেবা দিতে তিন কোম্পানির চুক্তি সই
এই চুক্তির মাধ্যমে বিটিএমএর সদস্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা গ্রুপ লাইফ ও পার্সোনাল এক্সিডেন্ট তাকাফুল বীমা কভারেজ সুবিধা পাবেন।
শরীয়াহভিত্তিক বীমা সেবা দিতে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সিটি ব্যাংকের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে।
সম্প্রতি বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয় জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি টেক্সটাইল খাতে তাকাফুল সুরক্ষা সম্প্রসারণের ‘এক মাইলফলক’ উদ্যোগ।
এই চুক্তির মাধ্যমে বিটিএমএর সদস্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা গ্রুপ লাইফ ও পার্সোনাল এক্সিডেন্ট তাকাফুল বীমা কভারেজ সুবিধা পাবেন।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স তাকাফুল বীমা সুবিধা প্রদানকারী, বিটিএমএ সদস্য প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী এবং সিটি ব্যাংক সার্ভিস পার্টনার হিসেবে শরীয়াহভিত্তিক বীমার ‘নির্বিঘ্ন সমন্বয় ও কার্যকর সেবা’ নিশ্চিত করবে।
তিন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
