টোকিওতে আয়োজিত ‘ডান গ্রেডিং’য়ে বাংলাদেশের অর্জন
“আমি আগামী দিনে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের খিউকুশিন কারাতে প্রশিক্ষণ দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।”
ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশন বাংলাদেশ এবং কে ও ফাইট স্টুডিও’র প্রধান শিহান আবদুল্লাহমোহাম্মদ হোসেন জাপানের টোকিওতে আয়েজিত আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট (গো-ডান) অর্জন করেছেন।
এই গ্রেডিং ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশন শিনখিউকুশিনকাই এর প্রধান দাইহিও কেনজি মিদোরি পরিচালনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিহান আবদুল্লাহ বলেন, “এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। বাংলাদেশের হয়ে এই সম্মান অর্জন করতে পারাটা গর্বের। আমি আগামী দিনে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের খিউকুশিন কারাতে প্রশিক্ষণ দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।”
