০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাইক্লোর র‍্যাফেল ড্রতে মোটরসাইকেল জিতলেন মানিকগঞ্জের আফজাল

দ্বিতীয় পুরস্কার স্মার্ট টেলিভিশন জিতেছেন মগবাজারের সাবাহ এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ধানমন্ডির মাহেদী হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 10:49 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে মাসব্যাপী দেশের বিভিন্ন আউটলেটে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার বিপরীতে গ্রাহকদের ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর গ্র্যান্ড র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

সাভার নিউ মার্কেটের সেন্টার পয়েন্টে শুক্রবার এ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮তম স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিভিন্ন আউটলেটে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার বিপরীতে গ্রাহকদের র‍্যাফেল ড্র কুপন দেওয়া হয়। উন্মুক্ত লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গ্র্যান্ড র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল; যা জিতেছেন মানিকগঞ্জের কাজী আফজাল। 

দ্বিতীয় পুরস্কার ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতেছেন মগবাজারের সাবাহ এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন ধানমন্ডির মাহেদী হাসান।

এছাড়া ৩ হাজার টাকা মূল্যের ভাউচার জিতেছেন আরও সাতজন। তারা হলেন- কানিজ ফাতেমা (পল্লবী), নিপা আক্তার (নরসিংদী), প্রণয় সাহা (মিরপুর), সৃষ্টি (ধানমন্ডি), আলপা ইয়াসমিন (রাজা বাজার), রানা (গাজীপুর) এবং সুমাইয়া (দক্ষিণ গোরান)।

অনুষ্ঠানে মাইক্লোর জেনারেল ম্যানেজার ও প্রোডাকশন অ্যান্ড অপারেশনস বিভাগের প্রধান দিন ইসলাম, অ্যাকাউন্টস, ফাইন্যান্স ও সেলস বিভাগের প্রধান কাউসার কামরুল হাসান, মার্কেটিং বিভাগের প্রধান ইয়াসির সাবাব উপস্থিত ছিলেন।