মানারাত ইউনিভার্সিটিতে আরবি ভাষা শিক্ষার কর্মশালা
আশুলিয়া ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মশালা হয়েছে।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আরবি ভাষার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে এক দিনের কর্মশালা হয়েছে।
বুধবার আশুলিয়া ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মশালা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে ছিলেন আরবি ভাষাবিদ অধ্যাপক মাহমুদুল হাসান ইউসুফ। সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন আবু আইয়ুব মো. ইব্রাহিম।
