১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিচালক হিসেবে নভোএয়ারে যোগ দিলেন সোহেল মজিদ

দুই দশকের বেশি সময় ধরে এভিয়েশন সেক্টরে কাজ করছেন সোহেল মজিদ।

পরিচালক হিসেবে নভোএয়ারে যোগ দিলেন সোহেল মজিদ
সোহেল মজিদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারে বিক্রয় ও বিপণন বিভাগে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সোহেল মজিদ। 

নভোএয়ার বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোহেল মজিদ এভিয়েশন সেক্টরে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন দেশি ও বিদেশি বিমান সংস্থা, অনলাইন  ট্র্যাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন। 

সোহেল মজিদ বলেন, “নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” 

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান  বলেন, “সোহেল মজিদের পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।” 

বর্তমানে নভোএয়ার শুধু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। উড়াজাহাজ সংস্থাটি ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে।