Published : 06 Aug 2026, 09:38 PM
রাজধানীর বনানীর ইকবাল টাওয়ার থেকে প্রধান কার্যালয় তেজগাঁওয়ের শান্তা পিনাকল ভবনে স্থানান্তরের পর পরিচালনা পর্ষদের প্রথম সভা করেছে প্রিমিয়ার ব্যাংক।
বৃহস্পতিবার নতুন প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারধারক ও চেয়ারম্যান আরিফুর রহমান।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক আ ন ম মঈনুল কবীর অংশ নেন।