২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ফুডপ্যান্ডায় এমজিআই পণ্যে ৩৪ শতাংশ পর্যন্ত ছাড়

ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সব শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 10:35 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ই-কমার্স কোম্পানি ফুডপ্যান্ডার কাছ থেকে ফ্রেশ সুপার মার্টের পণ্য কিনলে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।

এই উদ্দেশ্যে ফুডপ্যান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট একটি চুক্তি সই করেছে। 

এমজিআই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) -এ ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। সেপ্টেম্বর মাসে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা। এ ছাড়া, ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সবগুলো শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

এই অফারের আওতায় ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্টের শাখা থেকে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হল- মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট এবং গুলশান ১।

ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, “ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপ্যান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকরা আরও সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।”

এমজিআই ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, “একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আরও বেশি পণ্যের সুযোগ, আকর্ষণীয় সাশ্রয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার সহজ ব্যবস্থা তৈরি করতে পেরে আমরা আনন্দিত।”