১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

“যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন সেবা পান,” বলেন আকিজ রিসোর্সের এমডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

হজ ও ওমরাহ সেবার কোম্পানি আকিজ রিসোর্সের ‘সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস’ এর যাত্রা শুরু হয়েছে।

নয়া পল্টনে কোম্পানির অফিসে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে বলে শনিবার শিল্পগ্রুপ আকিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আকিজ রিসোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ রিসোর্স যে আস্থা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস তারই প্রতিফলন হবে। আমরা চাই, যারা হজ ও ওমরাহ করতে যাবেন, তারা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবচ্ছিন্ন সেবা পান।”

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের হেড অব বিজনেস আবু আম্মার আব্দুল্লা বলেন, “প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবা খাতের বিদ্যমান ঘাটতি পূরণে বিশেষভাবে কাজ করবে। যাত্রীদের প্যাকেজ, ভিসাপ্রসেসিং, এয়ার টিকেটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন, মুয়াল্লিম ও গাইড সহায়তা, হজ যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করবে।”

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান উপস্থিতছিলেন।