ভিশন এম্পোরিয়াম ‘ভাগ্যবান’ ক্রেতাদের দিচ্ছে ওমরাহ করার সুযোগ
অন্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে ওমরাহ পালনের খরচের সমমূল্যের পুরস্কার।
আরএফএলের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’ ক্যাম্পেইনের দ্বিতীয় সিজন শুরু করেছে।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
আরএফএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিশন এম্পোরিয়ামের ক্রেতারা উমরাহ পালনের সুযোগ পাবেন।
ভিশন এম্পোরিয়ামের যে কোনো শোরুম থেকে সর্বনিম্ন ৫ হাজার টাকার পণ্য কিনলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
সেখান থেকে প্রতি সপ্তাহে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেইসবুক পেইজের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে।
এছাড়া অন্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে ওমরাহ পালনের খরচের সমমূল্যের পুরস্কার।
