১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পূবালী ব্যাংকের ‘বিজনেস রিভিউ’ সভা অনুষ্ঠিত

সভার অধিবশনে ব্যবসা বৃদ্ধির কৌশল, কর্মক্ষমতা বিশ্লষণ এবং এডিসি ব্যবসা বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনা নিয়ে আলাচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পূবালী ব্যাংকের এডিসি বিভাগের ‘বিজনেস রিভিউ’ সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় অডিটারিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পূবালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। 

বিশষ অতিথি ছিলেন ব্যাংকর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ নেওয়াজ খান। সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও ডিজিএম মো. রবিউল আলম। 

ঢাকা কেদ্রীয়, উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর জোনের প্রধান এবং এডিসি কর্মকর্তারা সভার অধিবশনে অংশ নেন। 

অধিবশনে ব্যবসা বৃদ্ধির কৌশল, কর্মক্ষমতা বিশ্লষণ এবং এডিসি ব্যবসা বৃদ্ধির জন্য কর্ম পরিকল্পনা নিয়ে আলাচনা হয়েছে।