Published : 05 Mar 2026, 04:05 PM
রোজার ঈদকে সামনে রেখে উচ্চমানের পোশাক আনার কথা জানিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এ্যাসেন্স’।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, ঢাকার উত্তরা উত্তর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত বর্তমানে আউটলেটে মিলছে পুরুষদের ‘প্রিমিয়াম কোয়ালিটির’ পোশাক, যার মধ্যে রয়েছে শার্ট, ক্যাজুয়াল শার্ট, ট্রেন্ডি পলো শার্ট ও টি-শার্ট। উন্নত ফেব্রিক ও ফিটিংয়ের নিশ্চয়তাসহ রয়েছে স্টাইলিশ জিন্স।
আর কিডস জোনে শিশুদের জন্য রয়েছে আরামদায়ক ও রঙিন ‘এক্সপোর্ট’ পোশাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যারা পোশাকের কাপড়ের মান নিয়ে সচেতন, তাদের জন্য এ্যাসেন্স নিশ্চিত করছে সেরা মানের এক্সপোর্ট ফেব্রিক। শতভাগ অথেনটিক এক্সপোর্ট পণ্যের নিশ্চয়তা এবং মানসম্মত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।”
এ্যাসেন্স জানিয়েছে, ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা ২ বছরের জন্য একটি বিশেষ মেম্বারশিপ কার্ড পাবেন। এছাড়াও নির্বাচিত বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ ‘ডিল’।