Published : 04 Apr 2026, 09:35 PM
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন শোরুম চালু করেছে আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’।
বসুন্ধরার রুপায়ণ শপিং স্কয়ারে সম্প্রতি এ শোরুম উদ্বোধন করা হয় বলে আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোরুমটিতে রাইডোর নয়টি মডেলের ইলেকট্রিক স্কুটার রয়েছে। সেগুলোর দাম সর্বনিম্ন ৫৫ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া মডেল ভেদে সর্বোচ্চ ১৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং উপহারও দেওয়া হচ্ছে।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ইলেকট্রিক স্কুটার বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে ইলেকট্রিক বাহনের বাজারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা রাইডো স্কুটার নিয়ে এসেছি।
“নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে আরএফএলের রাইডো ই-স্কুটার অনন্য সমাধান।”
রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, “রাইডো স্কুটার সিরিজে রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সর্বোচ্চ ১১ পয়সা প্রতি কিলোমিটার খরচে চলার সুবিধা।”
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্র্র্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন।